
তিউনিসিয়া ও তুরস্কে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা নিশ্চিত করা হয়েছে। দেশ দুটি ঘোষণা করেছে যে আগামী সোমবার (১৮ মে) থেকে হিজরি ক্যালেন্ডারের এই পবিত্র মাসটি শুরু হবে। সেই অনুযায়ী, আগামী ২৭ মে (বুধবার) এই দুই দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।
শনিবার (১৬ মে) জিলকদ মাসের ২৯তম দিন হিসেবে অতিবাহিত হওয়ার পর তিউনিসিয়া প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে জিলহজ মাস শুরুর তারিখ নিশ্চিত করে।… বিস্তারিত
