
বিভিন্ন অভিযোগে দেশের কারাগারগুলোতে বন্দি রয়েছেন অসংখ্য নারী। তাদের অনেকের সঙ্গেই রয়েছে ছোট ছোট সন্তান। কারা বিধান অনুযায়ী, ছয় বছরের কম বয়সী শিশুরা মায়ের সঙ্গে কারাগারে থাকার সুযোগ পায়। ফলে কোনও অপরাধ না করেও বহু শিশুর শৈশব কাটছে কারাগারের চার দেওয়ালের ভেতরে।
স্বাধীনতা, খোলা মাঠ, স্বাভাবিক শিক্ষা ও সামাজিক পরিবেশ, শৈশবের এসব মৌলিক উপাদান থেকে বঞ্চিত হয়ে তারা বেড়ে উঠছে সীমাবদ্ধ এক বাস্তবতায়।… বিস্তারিত
