
কুষ্টিয়ার মিরপুর থানায় আট পিস ইয়াবাসহ ধরা পড়া এক মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন স্থানীয় বিএনপি ও জামায়াতের পাঁচ নেতা-কর্মী। শনিবার (০৯ মে) রাতে মিরপুর থানা চত্বরে ওসির সঙ্গে তর্কে জড়ানো এবং তদবিরের অভিযোগে তাদের হেফাজতে নেয় পুলিশ।
আটককৃতরা হলেন— উপজেলার নওদা আজমপুর গ্রামের মো. এনামুল হক (৪৫), মো. সুজন আলী (৩৩), মো. আলাউদ্দিন (৪৩), মো. শফিকুল ইসলাম… বিস্তারিত
