
চাঁদপুরে কালবৈশাখী ঝড়ে বসতঘরের চাল উড়ে পড়ে গুরুতর আহত জসিম গাজী (৪২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় আকস্মিক ঝড়ে শহরের রেলওয়ে কাঁচা কলোনি এলাকায় জসিম গাজীর বসতঘরের চাল উড়ে গিয়ে তার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে রাতেই… বিস্তারিত
