
বটতলা’র নন্দিত নাট্য প্রযোজনা ‘খনা’র ১০০তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। নাটকটির নির্দেশক মোহাম্মদ আলী হায়দার।
‘খনা’ এমন এক আখ্যানের মঞ্চকৃতি যা নারী ও শ্রেণির প্রশ্নকে সামনে আনে। গল্পটা পনেরশ বছর আগের হলেও আজও সমান প্রাসঙ্গিক। প্রজন্মান্তরে চলা যে কৃষিজ্ঞান ও প্রজ্ঞা খনার নামে বহমান তার ঠিকুজি কুষ্ঠির খোঁজে নাটক ‘খনা’ এগিয়ে চলে চাষিদের বেগুন ক্ষেত, কলা… বিস্তারিত
