
রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে এক শিশুসহ অন্তত ১৯ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার কাউখালী উপজেলার সাপছড়ি এলাকায় এ দুর্ঘটনা হয়। পরে বাসটি উদ্ধার করে কাউখালী উপজেলার বেতবুনিয়া পুলিশ ফাঁড়িতে নিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বাসটি জেলার নানিয়ারচর উপজেলা থেকে রওনা হয়ে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে এটি উল্টে যায়। এতে মোট ৪০ জন… বিস্তারিত
