
এক মাসের সিয়াম সাধনার পর যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় এ জামাত অনুষ্ঠিত হয়।
প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। এ জামাতে মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরে দেশ ও জাতীর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।… বিস্তারিত
