
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ (বুধবার) আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে এ সময়ে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
বুধবার (১৮ মার্চ) সকালে দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য পূর্বাভাসটি দেওয়া হয়।
আবহাওয়া অধিদফতর বলছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজকের আবহাওয়া শুষ্ক থাকবে। আকাশ থাকবে আংশিক মেঘলা। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার।… বিস্তারিত
