ইউনেস্কো-হামদান পুরস্কার ২০২৫–এর জন্য বাংলাদেশ থেকে আবেদন চলছে। শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও শিক্ষাদানের গুণগত মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে—এমন সরকারি বা বেসরকারি সংস্থা এ পুরস্কারের জন্য আবেদন করতে পারবে। এ পুরস্কারের আর্থিক মূল্য এক লাখ মার্কিন ডলার।
বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন (বিএনসিইউ)–এর এক চিঠিতে বলা হয়েছে, গত ৩১ অক্টোবর আবেদনের সময়সীমা শেষ হলেও আয়োজক কর্তৃপক্ষ এবার তা বর্ধিত করে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত করেছে। তবে বাংলাদেশের আগ্রহী প্রতিষ্ঠানদের জন্য একটি অভ্যন্তরীণ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
