
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে সামরিক শাসন জারির চেষ্টা করে বিদ্রোহে নেতৃত্ব দেওয়ার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিউলের একটি আদালত। আদালত রায়ে বলেছে, ২০২৪ সালের ৩ ডিসেম্বর তিনি সামরিক বাহিনী মোতায়েন করে জাতীয় পরিষদ ঘেরাও এবং রাজনীতিকদের গ্রেফতারের নির্দেশ দিয়ে সংবিধান লঙ্ঘনের চেষ্টা করেছিলেন, যা দেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে। প্রসিকিউটররা তার মৃত্যুদণ্ডের আবেদন করেছিলেন।… বিস্তারিত
