পেশাজীবী প্রকৌশলীদের জাতীয় সংগঠন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর ২০২৬ সালের নির্বাচনে রাজশাহী থেকে কেন্দ্রীয় কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক এবং ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার।
২০২৭-২০২৮ মেয়াদের জন্য এ নির্বাচন গত ১২ নভেম্বর সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সারা দেশের ১৮টি কেন্দ্র ও ৩৫টি উপকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। রাজশাহী কেন্দ্রের স্থানীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান স্বাক্ষরিত ফলাফল বিবরণীতে এ দুইজন শিক্ষকের নির্বাচিত হওয়ার তথ্য প্রকাশ করা হয়।
কেন্দ্রীয় কাউন্সিল সদস্যের দুটি পদের বিপরীতে রাজশাহী কেন্দ্র থেকে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক ও অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার নির্বাচিত হন। তাদেরই প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. আকতার হোসেন, যিনি এ্যাবের সদস্য হওয়ার পরও এ্যাব সমর্থিত প্যানেলের বিপক্ষে নির্বাচনে প্রাথী ছিলেন, যা প্রকৌশলীদের মাঝে প্রশ্নের জন্ম দিয়েছিলো।
নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের মুল প্রতিদন্দী ছিল জামায়াত সমর্থিত ওয়ান আইইবি প্যানেল।
স্থানীয় নির্বাচন কমিটির ফলাফল বিবরণী অনুযায়ী, রাজশাহী কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৬৯৮ জন। তাঁদের মধ্যে ভোট দিয়েছেন ৪০৪ জন। বৈধ ভোটের সংখ্যা ৩৮৮ এবং ভোটদানের হার ৫৭ দশমিক ৮৮ শতাংশ। এ কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ২৯৪ জন ভোটার।
সাননিউজ/বান্না
