ঝালকাঠিতে ডেঙ্গু পরিস্থিতির এখনো উন্নতি হয়নি। প্রতিদিনই নতুন করে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। চলতি মৌসুমে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যুতে উদ্বেগ বাড়ছে জনমনে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৯১২ জন। এ সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১০ জন। জেলা শহরের ৯টি এলাকাকে চিহ্নিত করা হয়েছে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে।
বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে ১৪ জন, রাজাপুরে ১৪ জন, নলছিটিতে ৭ জন এবং কাঁঠালিয়ায় হাসপাতালে ৫ জন চিকিৎসাধীন রয়েছেন। প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০ জন রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। চিহ্নিত হটস্পটের বাইরেও প্রতিদিন নতুন রোগী শনাক্ত হচ্ছেন।
চিকিৎসকদের ধারণা, নভেম্বরের শেষ অথবা ডিসেম্বর নাগাদ ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হতে পারে। জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
সাননিউজ/বান্না
