ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্যমাণ আদালত তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাজমুন্নাহার নাঈম। এ সময় সাথে ছিলেন ফরিদপুরের বিএসটিআই এর পরিদর্শক মো. খালিদ হাসান।
আদালত সুত্রে জানা যায়, ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ধারায় ব্যবসায়ী ফিরোজকে ৫ হাজার টাকা, বিষ্ণুকে ৩ হাজার টাকা ও সোহেল রানাকে
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারায় ২ হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন্নাহার নাঈম বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অপরাধে তিন ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে ।
সাননিউজ/বান্না
