
পাবনার চাটমোহর উপজেলায় সার বিতরণে দেরি ও অনিয়মের অভিযোগ তুলে এক ডিলারের গোডাউন ও দোকান ভাঙচুর করেছেন কৃষকরা। এ সময় কিছু লোক ৬১১ বস্তা সার লুট করে নিয়ে গেছে।
সোমবার সকালে উপজেলার ছাইকোলা ইউনিয়নের ছাইকোলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সে সময় ট্যাগ অফিসার ও চাটমোহর উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে… বিস্তারিত
