
বরফের মতো সাদা পাহাড়ের ধাপ, তার মাঝে নীলাভ জল আর উষ্ণ প্রস্রবণ—দূর থেকে দেখলে মনে হবে, যেন রূপকথার কোনও রাজ্য। তুরস্কের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত পামুক্কালে প্রকৃতির এমনই এক বিস্ময়। তুর্কি ভাষায় পামুক্কালে শব্দের অর্থ ‘তুলোর দুর্গ’। খনিজসমৃদ্ধ জলের প্রভাবে তৈরি সাদা ট্রাভারটিন পাথরের ধাপগুলি এই জায়গার প্রধান আকর্ষণ। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি প্রাচীন ইতিহাসের টানেও প্রতি বছর… বিস্তারিত
