
শরতের সন্ধ্যায় পুরোনো বইয়ের দোকানের দোতলায় বসে আছি। আলো-আঁধারি পরিবেশ দেখে মনে হচ্ছে ছোটোখাটো একটা জলসাঘর। ঘরের এক কোণে একটা টেবিলের ওপর হালকা লাল রঙের বাতি জ্বলছে। খুব কাছে গেলাম বাতিটার। দেখলাম পাশেই সাঁটানো আছে একটা ঐতিহাসিক ছবি। চারজন পুরোনো বন্ধুর তৈলচিত্রে চারজন গ্রিক দার্শনিক—সক্রেটিস, আগাথন, আরিস্তোফানেস আর আলসিবিয়াদেস। তাঁরা একটা মাঝারি সাইজের গোল টেবিলের চারপাশ ঘিরে বসে আছেন।… বিস্তারিত
