
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের প্রত্যন্ত একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৬২ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
তারাবা রাজ্যে এ হামলা ঘটে। রাজ্যটিতে জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার প্রধান লাদান আয়ুবা মঙ্গলবার বলেন, এ হামলায় হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।… বিস্তারিত
