২০২৬ সালের ব্যালন ডি’অর জিতে নতুন ইতিহাস গড়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। দীর্ঘ ২৫ বছর পর তাঁর হাত ধরেই এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন ইংল্যান্ডের কোনো ফুটবলার। এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।
সোমবার (২৬ অক্টোবর) রাতে লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে আয়োজিত জমকালো অনুষ্ঠানে বিজয়ী হিসেবে কেইনের নাম ঘোষণা করা হয়।
পুরুষদের বিভাগে প্রতিদ্বন্দ্বিতায় বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল ও রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলেন বায়ার্ন মিউনিখের এই ইংলিশ স্ট্রাইকার।
পুরো বছরজুড়েই ক্লাব ও জাতীয় দলের জার্সিতে দুর্দান্ত ছন্দে ছিলেন কেইন। ২০২৫ সালের আগস্ট থেকে দুই দলের হয়ে মোট ৮৯টি গোল করেছেন তিনি। বায়ার্ন মিউনিখের বুন্দেসলিগা শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি ইংল্যান্ডকে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাতেও নেতৃত্ব দিয়েছেন এই ফরোয়ার্ড। ব্যক্তিগত সাফল্যের ঝুলিতে যোগ করেছেন ইউরোপিয়ান গোল্ডেন বুটও।
পুরস্কার হাতে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কেইন বলেন, এবারের প্রতিযোগিতা ছিল অত্যন্ত কঠিন। এমন সাফল্যে তিনি প্রায় বাকরুদ্ধ। আর নিজের শহর লন্ডনে এই সম্মাননা অর্জন করায় মুহূর্তটি তাঁর কাছে আরও বেশি বিশেষ হয়ে উঠেছে।
সান নিউজ/ রাব্বি
