রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে গুলির ঘটনায় তিনি অক্ষত রয়েছেন।
তবে কারা এ হামলা চালিয়েছে এবং কী কারণে গুলি করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনার সঙ্গে আসিফ আকবরের ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সংগীতাঙ্গনে জনপ্রিয়তার পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিতি রয়েছে আসিফ আকবরের। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করা এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
সান নিউজ/ রাব্বি
