
কুষ্টিয়ার মিরপুরে মসজিদে নামাজের পর আলোচনা নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কুর্শা ইউনিয়ন জামায়াতের আমির জয়নাল আবেদীন ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক স্বপন শেখ রয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) আসরের নামাজের পর উপজেলার কুর্শা ইউনিয়নের তারা চাঁদ মন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মসজিদে এ ঘটনা ঘটে।… বিস্তারিত
