মাদারীপুরে শিবচরে ৪ তলা বিশিষ্ট আধুনিক ডাক বাংলা ভবন উদ্বোধন ও জেলা পরিষদের আওতায় বিনামূল্যে সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত বেকার মহিলাদের মাঝে সনদপত্র ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে ।
বুধবার মাদারীপুর জেলা পরিষদ আয়োজিত ডাকবাংলা ভবন প্রাঙ্গণে ৪ তলা বিশিষ্ট আধুনিক ডাক বাংলা ভবন উদ্বোধন ও জেলা পরিষদের আওতায় বিনামূল্যে সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত বেকার মহিলাদের মাঝে সনদপত্র ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শহীদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সাংগঠনিক সম্পাদক ও মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খন্দকার মাশুকুর রহমান সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান, প্রধান প্রকৌশলী এলজিইডি বেলাল হোসেন, শিবচর থানা ইনচার্জ অফিসার মোঃ কামাল হোসেন, শিবচর উপজেলা বিএনপি আহবায়ক জনাব শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, পৌর বিএনপি আহবায়ক আবুল কালাম আজাদ মল্লিক, সদস্য সচিব আজমত হোসেন হুদা খান সেলিম, পৌর বিএনপি যুগ্ম আহবায়ক হেমায়েত উদ্দীন খান, শিবচর উপজেলা বিএনপি সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, বিএনপি সাবেক আহবায়ক কামাল জামান নুরুদ্দীন মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাননিউজ/বান্না
