ঠিক বাঁচা-মরার লড়াই নয়। ফাইনালে উঠতে কঠিন এক চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে টাইগারদের। বুধবার শারজায় আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। ম্যাচে একমাত্র জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে।
তবে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে শুধু জিতলেই হবে না, পূরণ করতে হবে রান ও ওভারের কঠিন সমীকরণও। ফলে ম্যাচটি বাংলাদেশের জন্য অলিখিত সেমিফাইনালের চেয়েও কঠিন হয়ে উঠেছে। প্রথমে ব্যাটিং করে বাংলাদেশকে ম্যাচ জেতার পাশাপাশি জয়ের ব্যবধান রাখতে হবে কমপক্ষে ৪১ রান।
টাইগারদের ওয়ানডে ইতিহাসে ১৫৫তম ক্রিকেটার হিসেবে আলিস আল ইসলামের অভিষেক হলো এই ম্যাচে। বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন তাওহীদ হৃদয়।
সাননিউজ/বান্না
