
রাজধানীর ডেমরার মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকায় একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত ‘নোঙর’ বাস পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে গ্যারেজে মেরামতের জন্য রাখা বাসটিতে আগুন লাগে। প্রাথমিকভাবে জানা গেছে, পাশের একটি বাসে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুনের সূত্রপাত হয়। পরে তা জবির বাসে ছড়িয়ে পড়ে।… বিস্তারিত
