আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় ১৪ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা হলেন- সুব্রত বিশ্বাস, জারিন তাসনিম, নওশীন, ওয়ালিজা আহমেদ ও জান্নাতুল ফেরদৌস। দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মোহাম্মদ দাউদ খাঁন। কোচ হিসাবে ছিলেন মোহাম্মদ জালাল উদ্দীন।
প্রতিযোগিতায় মোট ২৭ টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশ গ্রহণ করে।
সাননিউজ/বান্না
