
রাজধানীর টিকাটুলিতে বাসের ধাক্কায় রিনা রানী দাস (৪০) নামে এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। একই দিন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আকাশ বিশ্বাস (২৪) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে টিকাটুলি ফুটওভার ব্রিজের নিচে সড়ক দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় দোয়েল পরিবহনের বাসটি জব্দ এবং চালককে আটক করেছে পুলিশ।
নিহত রিনা রানী দাসের ছেলে প্রণয়… বিস্তারিত
