
শীত ও অন্ধকার ঘেরা পরিবেশ, তার ওপর আমরা বড্ড জলদি পৌঁছেছিলাম। পার্টি জিনিসটা আমি একদম পছন্দ করি না। এপ্রোনের ওপর দুটি হাত জড়ো করে, রান্নাঘরে তোমার দাদি দাঁড়িয়ে ছিলেন, যেন কোনো পৌরাণিক কাহিনির চরিত্র। তুমি বললে, সবার সঙ্গে একটু মিশতে হবে, বলে চলে গেলে। অনেক পরে তুমি ফিরে এলে আমার কাছে; আমি তখন সিঁড়িতে চুপ করে বসে আছি। কী আনন্দেই না ছিলে তুমি সেদিন! একের পর এক বলে যাচ্ছিলে তোমার নতুন সব… বিস্তারিত
