লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য সহায়তায় দিতে সেবাকেন্দ্র দিয়েছে ছাত্রদল।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল ০৯ টা থেকে এই সেবাকেন্দ্রটি স্থাপন করে ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে শিক্ষার্থীদের সহায়তা করেন তারা।
এর আগে গতকাল রাতে বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থী এবং অভিভাবকদের থাকার ব্যবস্থা করে দেন ছাত্রদল।
লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের এই কার্যক্রম পরিদর্শন করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ।
তিনি বলেন, ছাত্রদল সবসময়ে শিক্ষার্থীবান্দব কাজ করে সেই ধারাবাহিকতায় আজকে পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদল শিক্ষার্থীদের সহায়তা করতে সেবাকেন্দ্র দিয়েছে, ভবিষ্যতে ও শিক্ষার্থীদের পাশে থাকতে ছাত্রদল কাজ করে যাবে।
ভর্তি সেবাকেন্দ্রে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ জামাল, পৌর ছাত্রদলের আহ্বায়ক আরমান হোসেন কিরন, পলিটেক ইন্সটিটিউট শাখা ছাত্রদলের সভাপতি এমএইচ শাহিন,পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাহিদ সৈকত, ১২ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আহমেদ বিপ্লব,সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমানসহ আরো অনেকে।
সাননিউজ/বান্না
