
ইনস্টাগ্রামে কোনও প্রোফাইলের পোস্ট দেখার সময় ভুল করে লাইক বা কমেন্ট করে ফেলার মতো ঘটনা এড়াতে নতুন একটি সুবিধা নিয়ে কাজ করছে মেটা। ‘রিড-অনলি মোড’ চালু হলে ব্যবহারকারীরা প্রোফাইল ও পোস্ট দেখতে পারবেন, তবে লাইক, কমেন্ট, মেসেজ পাঠানো বা অ্যাকাউন্ট ফলো করার মতো কোনও ইন্টারঅ্যাকশন করতে পারবেন না। ফিচারটি ইনস্টাগ্রাম প্লাসের গ্রাহকদের জন্য চালু করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।… বিস্তারিত
