
চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানার প্রধান ফটকের ভেতরে গাড়ি রাখাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে এক পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ইসমাইল হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে সীতাকুণ্ড মডেল থানার প্রধান ফটকের ভেতরে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য শফিকুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।… বিস্তারিত
