
সিলেট মানেই যেন সবুজের সমারোহ, পাহাড় আর স্বচ্ছ জলের গল্প। আর সেই গল্পের অন্যতম আকর্ষণ লালাখাল। নীলাভ-সবুজ পানির দীর্ঘ জলরাশি, দুই পাশে পাহাড়-টিলা আর ঘন সবুজের আবরণে লালাখাল প্রকৃতিপ্রেমীদের জন্য হয়ে উঠেছে সিলেটের অন্যতম জনপ্রিয় ভ্রমণ স্থান।
সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তঘেঁষা এলাকায় অবস্থিত লালাখাল। ভারতের চেরাপুঞ্জি পাহাড় থেকে নেমে আসা পানি সারি নদী হয়ে এ অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।… বিস্তারিত
