পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ১৫০ পিস মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. সোহেল ফকির নামে এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুবুর রহমানের দিকনির্দেশনায় ডিবির একটি বিশেষ টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সোহেল ফকিরকে আটক করা হয় এবং তার কাছ থেকে ১৫০ পিস মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে জানিয়েছে ডিবি।
আটক সোহেল ফকিরের বিরুদ্ধে উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সান নিউজ/ রাব্বি
