সরকার তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, ‘আওয়ামী লীগকে (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) বাদ দেওয়া, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার—আমরা তো এই তিন দাবিতেই রাজপথে আছি।’
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির মিছিল শেষে নেভি গলিতে দাঁড়িয়ে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, সরকার এখনো তাদের এসব দাবি মানছে না। দাবি মেনে নেওয়া হলে ঢাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না বলেও মন্তব্য করেন তিনি।
তার বক্তব্যের ব্যাখ্যায় তিনি বোঝাতে চান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলে দলটির নেতাকর্মীদের ককটেল বিস্ফোরণসহ এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ থাকবে না।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘গতকালও দুটি মিছিল হয়েছে। আওয়ামী লীগকে (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার প্রয়োজন। ১১ দলীয় জোটও এ কথাই বলে আসছে।’
১১ দলীয় জোট আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মিছিল করে না—এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা সত্য নয়।’
সান নিউজ/ রাব্বি
