
এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচেই কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। জাপানের ওসাকায় ‘এফ’ গ্রুপের ম্যাচে তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
তবে বড় ব্যবধানের এই হার থেকেও ইতিবাচক কিছু খুঁজে নিতে চান বাংলাদেশের মিডফিল্ডার মারিয়া। এশিয়ার অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচটিকে নিজেদের জন্য বড় শিক্ষার সুযোগ হিসেবেই দেখছেন তিনি।… বিস্তারিত
