
নেপালের আপার ত্রিশূলি-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়া দুইজনকে জীবিত উদ্ধারের পর সেখানে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। একইসঙ্গে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুড়ঙ্গের সব অংশে তল্লাশি চালিয়েও আর কোনও জীবিত বা মৃত ব্যক্তির সন্ধান পাননি উদ্ধারকারীরা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) নেপালের সশস্ত্র পুলিশ বাহিনীর (এপিএফ) একটি সাত সদস্যের বিশেষ উদ্ধারকারী দল সুড়ঙ্গটিতে প্রবেশ করে।… বিস্তারিত
