
ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করার অভিযোগে রাজধানীর মুগদা থেকে ইসহাক (৩৮) নামে এক মুরগি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
শুক্রবার (২৮ আগস্ট) দক্ষিণ মুগদাপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিএনসির ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, দক্ষিণ মুগদাপাড়ার ১৪৯ নম্বর এলাকায়… বিস্তারিত
