
বাড়িতে পোষ্য থাকা মানে শুধু একটি প্রাণীর সঙ্গে থাকা নয়। দিনের শেষে দরজার কাছে অপেক্ষা করা, মন খারাপ বুঝে পাশে এসে বসা, অকারণে আদর চাওয়া কিংবা নিঃশব্দে সঙ্গ দেওয়া। এই ছোট ছোট মুহূর্তেই কখন যে একটি প্রাণী পরিবারের সদস্য হয়ে ওঠে, তা বোঝা যায় না।
তাই সেই পোষ্যটি যখন আর থাকে না, তখন বাড়ির একটি অংশ যেন হঠাৎ ফাঁকা হয়ে যায়। তার খেলনাটি পড়ে থাকে, খাবারের পাত্রটি আর ব্যবহার হয় না, অথচ স্মৃতিগুলি থেকে… বিস্তারিত
