
রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় আজ সকালে বৃষ্টি হয়েছে। সকাল পৌনে সাতটার পর থেকে বৃষ্টি শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এর আগে গতরাতে ঢাকা ও এর আশপাশের এলকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস।
গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরমের সঙ্গে লোডশেডিংয়ের প্রভাবে বেশ অতিষ্ট জনজীবন। তাই সকালের এই বৃষ্টি জনজীবনে বেশ স্বস্তি এনে দিয়েছে। … বিস্তারিত
