
কারাবন্দি সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে পৃথকভাবে সম্পদবিবরণী জমা দেওয়ার নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদেশ হাতে পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে তাদের নিজেদের পাশাপাশি স্বামী বা স্ত্রী এবং নির্ভরশীল ব্যক্তিদের স্থাবর-অস্থাবর সম্পদ, দায়দেনা, আয়ের উৎস ও সম্পদ অর্জনের বিস্তারিত তথ্য দিতে হবে।
রবিবার (২৩ আগস্ট) দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।… বিস্তারিত
