
অবমুক্তির এক মাসের বেশি সময় পরও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর। প্রায় ৮বর্গকিলোমিটার এলাকায় ৪০টি স্বয়ংক্রিয় ট্র্যাপিং ক্যামেরা স্থাপন করা হলেও কোনও ক্যামেরায় বাঘিনীটির ছবি ধরা পড়েনি।
চলতি বছরের শুরুতে শিকারিদের ফাঁদে আটকে গুরুতর আহত হয় বাঘিনীটি। এরপর দীর্ঘ ছয় মাস চিকিৎসা ও পরিচর্যা শেষে গত ১২ জুলাই সুন্দরবনের পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক এলাকায় বাঘিনীটিকে অবমুক্ত করে বন বিভাগ।… বিস্তারিত
