নানা প্রয়োজনে প্রতিদিনই মানুষকে দোকানপাট ও মার্কেটে যেতে হয়। কিন্তু যানজট পেরিয়ে গন্তব্যে গিয়ে যদি দেখা যায় দোকানপাট বা মার্কেট বন্ধ, তাহলে ভোগান্তির পাশাপাশি সময়ও নষ্ট হয়।
তাই বুধবার (১৯ আগস্ট) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট এবং কোন কোন মার্কেট বন্ধ থাকবে, তা জেনে নেওয়া যাক।
যেসব এলাকার দোকানপাট বন্ধ
বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১ ও ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক এবং উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
যেসব মার্কেট বন্ধ থাকবে
বুধবার বন্ধ থাকবে যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স ও মাসকট প্লাজা।
আমার বাঙলা/ রাব্বি
