
পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে ওপরে উঠছেন। চারপাশে সবুজের সমারোহ, দূর থেকে ভেসে আসছে পাখির ডাক। কিছুটা পথ পেরিয়ে চূড়ার কাছে পৌঁছাতেই চোখের সামনে খুলে যাবে বিস্তৃত দৃশ্যপট। একদিকে পাহাড়, অন্যদিকে দূরে বঙ্গোপসাগর। আর এই পাহাড়ের সর্বোচ্চ চূড়াতেই রয়েছে ঐতিহ্যবাহী চন্দ্রনাথ মন্দির। চট্টগ্রামের সীতাকুণ্ডের এই গন্তব্য ধর্মীয় তীর্থস্থান হওয়ার পাশাপাশি প্রকৃতি ও ট্রেকিংপ্রেমীদের কাছেও বেশ আকর্ষণীয়।… বিস্তারিত
