মুন্সীগঞ্জ পৌরসভার নির্মাণাধীন আধুনিক ‘পৌর শিশু পার্ক’-এর কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ৩টায় পার্কটি পরিদর্শন করেন তিনি। এ সময় নির্মাণাধীন বিভিন্ন অংশ ঘুরে দেখে কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করার নির্দেশনা দেন এমপি রতন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, পৌরসভার কর্মকর্তা, প্রকৌশলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পার্কটিতে শিশুদের জন্য মাল্টি-রাইড, স্লাইডার, সি-স, ওয়েভ স্লাইডসহ বিভিন্ন আধুনিক রাইড স্থাপন করা হচ্ছে। পাশাপাশি ওয়াকওয়ে, সীমানাপ্রাচীর, ফুটসাল ও ব্যাডমিন্টন কোর্ট, নেট ক্রিকেট পিচ, ড্রেনেজ এবং ফ্লাডলাইটের কাজ চলছে।
সংশ্লিষ্টরা জানান, শিশুদের নিরাপত্তা ও বিনোদনের বিষয়টি গুরুত্ব দিয়ে পার্কটির নকশা করা হয়েছে। নির্মাণকাজ শেষ হলে এটি পৌর এলাকার শিশু-কিশোরদের বিনোদনের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।
সানহ নিউজ/ জামান
