দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৭ জন।
সোমবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট ৮১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে মারা গেছে ৯৫ শিশু। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭১৫ শিশুর।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ সময়ে দেশে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামের রোগীর সংখ্যা ১৫ হাজার ১৯৪ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ১ লাখ ২২ হাজার ১৫০ জন।
এদের মধ্যে ১ লাখ ৪ হাজার ৭১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ১ হাজার ৫৬ জন।
সান নিউজ/ তালহা
