পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে কাপ্তাই হ্রদের পানির স্তর বেড়েছে। এতে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বাড়ানো হয়েছে। বর্তমানে কেন্দ্রটির পাঁচটি ইউনিট চালু রেখে মোট ২০৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
সোমবার (১৩ জুলাই) সকালে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান এ তথ্য জানান।
মাহমুদ হাসান আরও জানান, হ্রদের পানি কমে যাওয়ায় ২৪০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রের উৎপাদন একসময় ৯৬ মেগাওয়াটে নেমে এসেছিল। পানির পরিমাণ আরও বাড়লে কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করতে পারবে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই হ্রদে পানির উচ্চতা থাকার কথা ৯৫ দশমিক ৯২ ফুট (মীন সি লেভেল-এমএসএল)। বর্তমানে পানির উচ্চতা রয়েছে ১০০ দশমিক ৬০ ফুট এমএসএল। হ্রদটির সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।
আমার বাঙলা/ রাব্বি
