
বিশ বছর বয়সেই তিনি লিখেছেন তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। বিশ বছর বয়স—দ্রোহের, প্রেমের না সৃজনের? তার ক্ষেত্রে তিনটিই। তিনি মানে ‘রিকার্দো এলিয়েছার নেতালি রেইএস বাসোয়ালতো’। পাবলো নেরুদা নামে যিনি সারা জগৎ জুড়ে পরিচিত—চিলির কবি-কূটনীতিক এবং রাজনীতিবিদ। মূলত, তীব্র আবেগ ও দ্রোহের পরাবাস্তববাদী কবিতা, রাজনৈতিক ইশতাহার, আত্মজীবনী এবং সংবেদনশীল প্রেমের কবিতার জন্য তিনি বিখ্যাত।… বিস্তারিত
