
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারির নয় দিন পরও কর্মস্থলে যোগ দেননি মু. রেজা হাসান। ডিসি হিসেবে নিয়োগ পাওয়ার পরও কী কারণে তিনি ওই পদে এখনও যোগ দেননি, এ নিয়ে স্পষ্ট কোনও তথ্যও দিতে পারছে না স্থানীয় প্রশাসন।
এ বিষয়ে জানতে চাইলে সোমবার বিকালে সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা বলেন, ‘এটি (ডিসির যোগদান করা কিংবা না করা) জনপ্রশাসন মন্ত্রণালয় বলতে পারবে। এ বিষয়ে… বিস্তারিত
