নেত্রকোনার মদনে এক যুবককে রাতের আঁধারে কুপিয়ে আহত করে মোবাইল সেট ও লক্ষাধিক টাকা লুটকরে নিয়ে যাবার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৪ই জুলাই)রাতে উপজেলার ধুবাওয়ালা গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জান যায়। এ ঘটনায় ঐ রাতেই ভুক্তভোগী লিয়ন মিয়া বাদী হয়ে একজনকে আসামি করে মদন থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ৪ই জুলাই রাতে ধুবাওয়ালা গ্রামের একটি দোকান থেকে লিয়ন তার বিকাশ নম্বর থেকে ১৯০০০ টাকা উঠিয়ে বাড়ি নিয়ে যাওয়ার পথে রাস্তায় তার গতিরোধ করে একই গ্রামের শাফায়েত নামে এক প্রভাবশালী ব্যক্তি রড ও ধারালো ছুরি দিযে আঘাত করে তার সাথে থাকা নগদ ১৯ হাজার টাকা, ৩২ হাজার টাকার মূল্যে একটি মোবাইল ফোন ও মোবাইলে বিকাশের মধ্যে থাকা এক লক্ষ বিশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে অভিযুক্ত শাফায়েত মিয়া বলেন, লিয়নের কাছে আমি দুই বছর আগে ১৫ হাজার টাকা পেতাম। কিন্তু দিব দিচ্ছি বলে আমাকে ঘুরাচ্ছে। গতকাল রাতে তার কাছে টাকা চাইলে সে আমাকে চড় থাপ্পর মারে। তারপর রাগের মাথায় আমি তাকে দুইটা বাড়ি মারি।
আমার বাঙলা/ রাব্বি
