শুক্রবার (৩জুলাই)বিকালে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ প্রাঙ্গণ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কৃষকদের মাঝে এমন দানের বীজ, লেবুর চারা ও সার বিতরণ উপলক্ষে আয়োজন করা হয়। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল বলেন, জনগণের স্বাস্থ্যসেবার পাশাপাশি সার্বিক কল্যাণে নিশ্চিত করতে সরকার কাজ করছে। তাই আগামী ছয়
মাসের মধ্যে দেশের সব ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নতি করা হব। আমরা নির্বাচনে যা প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়ন হচ্ছে,বাকিগুলি দ্রুত হবে। তিনি আরো বলেন, শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, জনগণের প্রয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম ও পরিচালনা করা হচ্ছে ।
সেলাই মেশিন, হুইল চেয়ারসহ বিভিন্ন ধরেন সহায়তা প্রধান অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার অংশ হিসাবে আর্থিক প্রণোদনা, ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ করেন স্বাস্থ্যমন্ত্রী
। এরপর উপজেলা অডিটোরিয়ামে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ৩০ জন প্রশিক্ষণপ্রাপ্ত অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন ও গাছের চারা বিতরণ করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন।
আমার বাঙলা/ রাব্বি
