বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার, ক্ষমতার ৪ মাসের মধ্যেই প্রধানমন্ত্রীর নির্বাচনের ৩১ দফা বাস্তবায়নে কৃষকদের কথা রেখেছেন। বুধবার সকালে মাদারীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২০২৬ অর্থ বছরে কৃষি প্রনোদনার কর্মসুচির আওতায় উফসী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুর-২ আসনের এমপি জাহান্দার আলী মিয়া এসব কথা বলেন।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিবা সাবাব এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাদারীপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক ড. রহিমা খাতুন,সদর উপজেলা কৃষি কর্মকর্তা দীপ্তি রানী সরকার প্রমুখ।
এ সময় মাদারীপুর সদর উপজেলার ১৫ টি ইউনিয়ন ১ টি পৌরসভার ১ হাজার ১০০ জনের প্রতিজনকে ৫ কেজি রোপা আমন ধানের বীজ,১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
