মালয়েশিয়া ও চীনে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৬ জুন ২০২৬) সন্ধ্যায় বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
সফর শেষে দেশে ফেরার আগে বেইজিং থেকে স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। তার সঙ্গে একই বিমানে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা।
ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে তাকে স্বাগত জানান সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। একই সঙ্গে বিএনপির শীর্ষ নেতারাও উপস্থিত থেকে দলীয় প্রধানকে আন্তরিক অভ্যর্থনা জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই সফরে চীন ও মালয়েশিয়ার সঙ্গে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, যা ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
